মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মুখ সামলান, না হলে শরীর সামলাতে পারবেন না: এমপি খোকন তালুকদার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুখ সামলান, না হলে শরীর সামলাতে পারবেন না: এমপি খোকন তালুকদার

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উদ্দেশে বলতে চাই, মুখ সামলান; তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।”

মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন বাংলাদেশের সব মানুষের আন্দোলন। এমনও মা আছেন, যিনি তাঁর দুটি সন্তান হারিয়েছেন। তাদের কষ্ট অনেক। যারা গুম ও খুনের শিকার হয়েছেন এবং তাদের পরিবারের কষ্টও অনেক। দেশের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। আমরাও চাই এসব পরিবারের পাশে দাঁড়াতে, জুলাই শহীদ পরিবারের পাশে থাকতে এবং গত ১৭ বছরে গুম ও খুনের শিকার হওয়া সব পরিবারের পাশে থাকতে। আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে কিছুটা হলেও শান্তি ফিরিয়ে আনতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এজিএস সাদিকুর রহমান সাদিক,জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});