বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এলএনজি সরবরাহ শুরু, কমতে পারে গ্যাস সংকট দিচ্ছি

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

এলএনজি সরবরাহ শুরু, কমতে পারে গ্যাস সংকট দিচ্ছি

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৩টা ১০ মিনিট থেকে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর ফলে জাতীয় গ্রিডে মোট এলএনজি সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ এমএমএসসিএফডি।

 

এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল গত রাত ৩.১০ এ চালু হয়েছে। বৃহস্পতিবার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) সূত্র সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্টিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এলএনজি সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় গ্রিডে গ্যাসের পরিমাণ আরও বাড়বে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু করতে পারে।

এতে সারাদেশে গ্যাস সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

আগুন লাগার পর টার্মিনালটি প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকায় দেশে তীব্র গ্যাস সংকট তৈরি হয়। এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনেও, ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বাসাবাড়ির গ্রাহকরা। রাজধানীসহ দেশের অনেক এলাকায় দিনের বেশির ভাগ সময় চুলায় গ্যাস ছিল না বা চাপ ছিল খুবই কম। ফলে অনেক পরিবার রান্না করতে পারেনি। কেউ ইলেকট্রিক চুলা বা রাইস কুকার ব্যবহার করেছেন, আবার অনেকে হোটেল থেকে খাবার কিনে খেতে বাধ্য হয়েছেন।  

গ্যাস সংকটের প্রভাব পড়ে শিল্পকারখানাতেও। গ্যাসের স্বল্পতায় অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন ব্যাহত হওয়ার কথা জানায়।

একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে চালকদের। অনেক স্টেশন সাময়িকভাবে বন্ধও রাখা হয়। 

সংশ্লিষ্টদের আশা, টার্মিনালটি পুরোপুরি সচল হওয়ার সঙ্গে সঙ্গে বাসাবাড়ি, শিল্পকারখানা ও সিএনজি খাতে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});