বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আশুলিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আশুলিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৪৫ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকার আশুলিয়ায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার দক্ষিণ গাজীরচট আয়নাল মার্কেট এলাকার তালীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. নুরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও ওজন পরিমাপসহ স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

তালীমুল কুরআন ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারি মো. খায়রুল ইসলামের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিফ আফরা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. মাহমুদ, যুবদল নেতা লিটন, মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় অনুষ্ঠানের উদ্বোধক নূরুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবসের চেতনা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। 

পাশাপাশি সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই। সেই সাথে আমি অতীতেও এধরনের সামাজিক কর্মকাণ্ড করেছি এবং সকলের দোয়া ও সমর্থন পেলে সমাজের অসহায়- সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় রেখে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বড় পরিসরে করা হবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});