শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে বিপদে ভারতের বিমানবাহিনীর পাইলট

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে বিপদে ভারতের বিমানবাহিনীর পাইলট

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

পাকিস্তানি এক নারীর ফাঁদে পড়ে গোয়েন্দা তথ্য ফাঁস করে দেওয়ায় নিজেদের বিমানবাহিনীর এক পাইলটকে গ্রেপ্তার করেছে ভারত। ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য বলে ধারণা করছেন ভারতীয় গোয়েন্দারা।

শনিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, দুই মাস আগে ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে পাঠানো হয় জেলে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে অভিযোগে আনা হয়েছে।

গ্রেপ্তারের পর ওই পাইলট নিজের জামিনের জন্য কোনো আবেদন করেননি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিমানবাহিনী কর্তৃপক্ষ ওই উইং কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে দিল্লির একটি আদালতের কাছে সোপর্দ করে। আদালত পরবর্তীতে তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীতে চাকরিরত ওই পাইলটকে গত ৩০ মে গ্রেপ্তার করা হয়। ওই সময় বিমানবাহিনী জানতে পারে যে এক পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ পড়েছেন তিনি।

তদন্তকারীরা ধারণা করছেন, এই পাইলট হয়ত পাকিস্তানের একটি বড় গোয়েন্দা নেটওয়ার্কের কবলে পড়েছেন।

পুলিশের একটি সূত্র বলছে, ভারতীয় ওই পাইলটের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন পাকিস্তানি ওই নারী। পাইলটটি ওই সময় মানসিকভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। নারীর বার্তা পেয়ে তিনি এতে সাড়া দেন এবং নিয়মিত মেসেজ দেওয়া ও ভিডিও কলেও কথা চালিয়ে যান। তখনই তিনি বিভিন্ন গোয়েন্দা তথ্য ফাঁস করেন।

কি ধরনের তথ্য ফাঁস করা হয়েছে সেটি উল্লেখ করা না হলেও তথ্যগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ভারতীয় গোয়েন্দারা।

ভারতীয় তদন্তকারীরা এখন একটি মোবাইল অ্যাপের ব্যাপারে কাজ করছেন। গ্রেপ্তার ওই পাইলট তার এক সহকর্মীকে ওই অ্যাপটি ইনস্টল করে দিতে বলেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই অ্যাপের মাধ্যমেই তার মোবাইলের অ্যাকসেস নিয়েছিল পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কটি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});