রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় নিষিদ্ধ ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল পুড়ি*য়ে ধ্বংস


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০টি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি মাঠে এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে গ্রাম পুলিশের সদস্যরা ৫০টি চায়না দুয়ারি জাল উদ্ধার করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা জালগুলো প্রকাশ্যে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান রেহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ রায়, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচি এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, চায়না দুয়ারি জালে শুধু মাছ নয়, বিভিন্ন প্রজাতির ছোট মাছ ও জলজ প্রাণীও নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, কোটালীপাড়ার বিভিন্ন জলাশয়ে অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমতলী ইউনিয়নের বিভিন্ন জলাশয় থেকে ৫০টি জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});