মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আধুনিক প্রযুক্তির ব্যবহার শিপ ব্রেকিং ইয়ার্ডে ঝুঁকি কমাবে


সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ও ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মাহমুদা বেগম। তিনি বলেন, শিপ ব্রেকিং ইয়ার্ডে নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে গ্রিনশিপ ইয়ার্ডের নীতিমালা মেনে চলা জরুরি।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড উপজেলার পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনে গেলে শিল্পাঞ্চল পুলিশ সুপার মাহমুদা বেগমকে স্বাগত জানান পিএইচপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। এ সময় শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে মাহমুদা বেগম বলেন, মানবিকতায় একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের হাত ধরে যে শিপ ইয়ার্ডের যাত্রা শুরু হয়েছে, সেই শিপ ইয়ার্ডের কর্মপরিবেশও অত্যন্ত মানবিক হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, শিপ ব্রেকিং শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে শ্রমিকদের ঝুঁকি কমানো সম্ভব হবে।

ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ এবং এ শিল্পে সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কাজ করা হচ্ছে জানিয়ে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশি শিপ ব্রেকিং ইয়ার্ডের সুনাম রয়েছে। এই সুনাম যাতে ক্ষুণ্ন না হয়, সে লক্ষ্যেই তারা কাজ করছেন।

তিনি আরও বলেন, গ্রিনশিপ ইয়ার্ডের নীতিমালা মেনে রিসাইক্লিং ইন্ডাস্ট্রিগুলো পরিচালনার জন্যও তারা চেষ্টা করছেন। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধবভাবে শিল্প পরিচালনার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});