বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ (নারী ও পুরুষ)-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধমুক্ত রাখা এবং পুলিশ ও জনগণের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে জেলা পুলিশ এ আয়োজন করে।

মঙ্গলবার বিকেল চারটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলায় নারী বিভাগে সাতক্ষীরা সদর থানা দল দেবহাটা থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে পুরুষ বিভাগে সাতক্ষীরা সদর থানা দলকে হারিয়ে দেবহাটা থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজাসহ জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশের সদস্য এবং ক্রীড়ানুরাগী দর্শকেরা। খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});