বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধর-শ্লীলতাহানি, গ্রেপ্তার ১


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক নারীকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আরিফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী অভয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নালিতাবাড়ী থানার এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আরিফ মিয়াকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর একটি বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ১৬ সেপ্টেম্বর লাকি আক্তার (২৭) নামে এক নারীকে মারধরের অভিযোগ ওঠে। মামলায় অভিযোগ করা হয়েছে, তাকে লোহার রড, গাছের ডাল ও মাছ ধরার কুচ দিয়ে আঘাত করা হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় লাকি আক্তার বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন।

মামলায় আরিফ মিয়া ছাড়াও শাহিন মিয়া (২৭) ও আরিফের স্ত্রী উম্মে হানিকে (২৭) আসামি করা হয়েছে। মামলায় মারধরের পাশাপাশি শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});