বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তরুণদের প্রযুক্তি শিক্ষায় স্পেস ইনোভেশনের সাথে রাইজআপ ল্যাবস


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তিনির্ভর শিক্ষার উন্নয়নে যৌথভাবে কাজ করতে রাইজআপ ল্যাবস ও স্পেস ইনোভেশন ক্যাম্প একটি সমঝোতা স্মারক সই করেছে। এ অংশীদারিত্বের আওতায় রাইজআপ ল্যাবস স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রযুক্তি অংশীদার হিসেবে নির্বাচিত বিভিন্ন কর্মসূচি, অনুষ্ঠান ও উদ্যোগে প্রযুক্তিগত সহায়তা দেবে।

এই সহযোগিতার মূল লক্ষ্য বিজ্ঞান, প্রযুক্তি, রোবটিকস, মহাকাশবিজ্ঞান ও উদ্ভাবনে আগ্রহী শিশু-কিশোরদের হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা। স্পেস ইনোভেশন ক্যাম্পের কার্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও কম্পিউটিং শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তার দক্ষতা গড়ে তোলার সুযোগ করে দেওয়া হয়।

সংগঠনটির বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে স্পেস ক্যাম্প, রোবটিকস কার্যক্রম, কর্মশালা ও শিক্ষামূলক প্রতিযোগিতা। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ধারণাকে বাস্তব কাজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়। চুক্তির আওতায় রাইজআপ ল্যাবস তাদের প্রযুক্তিগত দক্ষতা ও শিল্পখাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কর্মসূচিতে সহায়তা করবে। এর ফলে শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান, পরীক্ষা-নিরীক্ষা ও নতুন কিছু তৈরির সুযোগ পাবে।

রাইজআপ ল্যাবস দীর্ঘদিন ধরে তরুণদের প্রযুক্তি দক্ষতা উন্নয়ন, গেম ও অ্যাপ উন্নয়ন, অ্যানিমেশনসহ বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমে যুক্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনেও তরুণদের সম্পৃক্ত করছে।

দুই প্রতিষ্ঠানের এই অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তি, শিক্ষা ও সৃজনশীলতার সমন্বয়ে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের উদ্ভাবক ও সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তোলার নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});