রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেল চলকের মৃত্যু


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের তেবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু সাইদ (৬০) নামের এক সাইকেল চালক নিহত হয়েছেন। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে আবু সাইদ বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুরুতে নিহতের তাৎক্ষণিক পরিচয় না পাওয়ায় হাসপাতালের খাতায় তাকে ‘অজ্ঞাতনামা’ হিসেবে নথিভুক্ত করে পুরুষ সার্জারি ওয়ার্ডে মরদেহ রাখা হয়। পরবর্তীতে প্রত্যক্ষদর্শী ও স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত আবু সাইদের বাড়ি কাদিরাবাদ ক্যান্টনমেন্টের দয়ারামপুর এলাকায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানাতে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});