রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি বন্ধ, পশুপালকদের নিরাপত্তা জোরদার, নিয়মিত চিকিৎসাসেবা ও সরকারি সহায়তার দাবিতে মানববন্ধন করেছেন খামারি ও মহিষ মালিকরা। পরে এসব দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন চরাঞ্চলের পশুপালকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত ভোলার বিভিন্ন চরাঞ্চলসহ সদর উপজেলার চর মদনপুর, চর গাজীপুর, চর বৈরাগী, চর কালী, চর কাঁকড়া, চর নেয়ামতপুর, মধুপুর ও চর কাচিয়াসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু-মহিষ পালন করে আসছেন স্থানীয়রা। এসব গবাদিপশুই অনেক পরিবারের প্রধান সম্পদ ও জীবিকার উৎস। তবে সাম্প্রতিক সময়ে চরাঞ্চলে গরু-মহিষ চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন পশুপালকরা। নদীবেষ্টিত ও দুর্গম হওয়ায় চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল ও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন বলে দাবি করেন তারা।

মানববন্ধনে চর মদনপুরে স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন, পুলিশ, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও আনসারের সমন্বয়ে যৌথ টহল জোরদার, চুরি যাওয়া গবাদিপশু উদ্ধারে বিশেষ অভিযান এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ ছাড়া দুর্যোগ ও চুরি থেকে গবাদিপশু রক্ষায় চরাঞ্চলে কিল্লা নির্মাণ, নিয়মিত পশু চিকিৎসা ক্যাম্প চালু, টিকা ও কৃত্রিম প্রজননসেবা নিশ্চিত এবং পশুপালকদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়ারও দাবি জানান খামারিরা।

মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ। স্মারকলিপিতে চরাঞ্চলের গবাদিপশু রক্ষায় প্রশাসনিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিত কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে চুরি যাওয়া গরু-মহিষ উদ্ধার করা সম্ভব না হলে তদন্ত ও প্রমাণের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত প্রকৃত মালিকদের সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। পাশাপাশি ভোলার মহিষের দধি জিআই পণ্য হওয়ায় এর ঐতিহ্য সংরক্ষণ, উৎপাদনকারী পশুপালকদের প্রশিক্ষণ, উন্নত জাতের মহিষ পালন, চিকিৎসাসেবা ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});