বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার দাশলাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো দাশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কবির মণ্ডলের মেয়ে আফরিন আক্তার। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন বলে জানা গেছে।

বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক জানান, মিম ও তার চাচাতো ভাইবোন আফরিন একসঙ্গে খেলছিল। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় তারা।

পরে পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});