বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নদীর এক পাঙ্গাস ১৯ হাজারে বিক্রি


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ। মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

পরে মাছটি চৌমুহনী মাছঘাটে এনে প্রতি কেজি ৮৮০ টাকা দরে বিক্রি করা হয়। এতে মাছটির মোট দাম দাঁড়ায় ১৯ হাজার ৩৬০ টাকা।

বুধবার দুপুরে মেঘনা নদীতে মাছ ধরার সময় চৌমুহনী ঘাটের এক জেলের জালে বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি আটকা পড়ে। পরে জেলেরা মাছটি চৌমুহনী মৎস্যঘাটে নিয়ে আসেন। সেখানে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২২ কেজি।

বড় আকারের পাঙ্গাস মাছ ধরা পড়ার খবর পেয়ে মাছটি দেখতে স্থানীয় উৎসুক মানুষজন মাছঘাটে ভিড় করেন। অনেকেই মাছটির সঙ্গে ছবি তোলেন এবং এর আকার নিয়ে কৌতূহল প্রকাশ করেন।

মাছ পাওয়া ওই জেলে জানান, তিনি নিয়মিত মেঘনা নদীতে মাছ শিকার করেন। তবে এত বড় আকারের পাঙ্গাস মাছ এর আগে তার জালে ধরা পড়েনি। মাছটি ধরা পড়ায় তিনি আনন্দিত।

স্থানীয় জেলেরা জানান, মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের পাঙ্গাস মাছ সচরাচর ধরা পড়ে না। বড় মাছ ধরা পড়ার ঘটনাও দিন দিন কমে আসছে। নদীতে মাছের অভয়াশ্রম ও প্রজননক্ষেত্র সংরক্ষণে কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});