বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভৈরবে মেঘনা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, বাল্কহেডসহ আটক ২


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনের সময় মাটি ভর্তি বাল্কহেডসহ দুইজনকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মান্দারতলী এলাকার মৃত জাফর আলী চৌধুরীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বানিদিয়া গ্রামের হাজী আবদুল জাহেদ মিয়ার ছেলে মো. আতিকুর রহমান (৩৫)।

ভৈরব নৌ-পুলিশ সূত্র জানায়, সরাইল এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন করে একটি বাল্কহেডে করে অন্যত্র নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে নৌ-পুলিশের একটি দল ভৈরব লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মাটি ভর্তি বাল্কহেডটি আটক করা হয়। পরে সেটিতে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়।

অভিযানে এসআই রহিদুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন।

ভৈরব নৌ থানার এসআই রহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি ভর্তি বাল্কহেডসহ দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সরাইল এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহন করছিলেন।

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});