বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আলোচনার পর ‘আন্ধার’ মুক্তির তারিখ চূড়ান্ত


অক্টোবর ১, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় অক্টোবরে ছবিটি মুক্তি পাচ্ছে না বলে যে গুঞ্জন ছিল, সেটিই সত্যি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় নির্মাতা ও কলাকুশলীরা মুক্তির তারিখ নিয়ে আলোচনা করেন। সেখানে জানানো হয়, কোনো উৎসব বা ঈদ ছাড়াই আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।

নির্মাতা রায়হান রাফী ভিডিও বার্তায় বলেন, চাইলে অক্টোবরে সিনেমা রিলিজ করতে পারবো, ১৬ অক্টোবরেই পারবো। সেক্ষেত্রে হয়তো ভিএফএক্স খারাপ হবে। কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ আন্ধার রিলিজ করবো।

অন্যদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী ভিডিও বার্তায় বলেন, আপনার আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন, আর কিছু দিন সঙ্গে থাকেন।

২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ভৌতিক ধাঁচের সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনোয়ার ও ফারুক রেহানসহ অনেকে। এছাড়া পোস্টারের ক্রেডিট অনুযায়ী সিনেমাটির গল্পের সঙ্গে শাকিব চৌধুরী, বসবাবা সুমন ও আদনান আদিব খানের নামও যুক্ত রয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে আগ্রহ তৈরি হয়েছে, মুক্তির পর তা কেমন সাড়া ফেলে এখন সেটাই দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});