বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পিসিবি দিচ্ছে না বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি


অক্টোবর ১, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন আসরে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে ক্রিকেট অ্যাডিক্টর জানিয়েছে, এপিএলে খেলতে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেবে না পিসিবি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) চলতি বছর এপিএল টি-টোয়েন্টি পুনরায় আয়োজনের ঘোষণা দিয়েছে। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্টটি। এবারের আসরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে পিসিবিকে জানানো হয়, বর্তমান বা সাবেক কোনো পাকিস্তানি ক্রিকেটারকেই এপিএলের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দেওয়া যাবে না। এর ফলে খেলোয়াড় ও কোচ মিলিয়ে করা ছয়টি প্রস্তাবই আর এগোয়নি। পিসিবিও সংশ্লিষ্টদের এনওসি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পিসিবির একটি সূত্রের দাবি, ক্রিকেটারদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এপিএলের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা রাখা যাবে না। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনাই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানা গেছে।

এর আগে পিএসএল ২০২৬ ঘিরেও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল। কয়েকজন শীর্ষ আফগান ক্রিকেটার পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে বিদেশি টি-টোয়েন্টি লিগে আফগান ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও এসিবি কিছু বিধিনিষেধ আরোপ করে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের রাজনৈতিক সম্পর্কের অবনতিও ক্রিকেটীয় সিদ্ধান্তে প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে আফগান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

সীমান্তে সংঘর্ষ, সামরিক অভিযান এবং ডুরান্ড লাইন নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়েছে। এরই মধ্যে সেই রাজনৈতিক উত্তেজনার প্রভাব দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও পড়তে শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});