বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশ ও পাকিস্তান সেমিতে নামছে আজ: বিপদ বৃষ্টি হলেই


অক্টোবর ১, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বৃষ্টিতে পণ্ড হয়েছে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই । কোনো ম্যাচেই টস পর্যন্ত হয়নি। শেষ আটে বিপক্ষ দলের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ নিশ্চিত করেছে সেমিফাইনাল।

আজ বৃহস্পতিবার দুটি সেমিফাইনাল মাঠে গড়ানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬ টায় পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। অন্যদিকে, সকাল ১০.৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

একের পর এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রশ্ন উঠেছিল, কাল বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল আদৌ মাঠে গড়াবে তো? নাগোয়ার আবহাওয়ায় আজ অবশ্য এসেছে স্বস্তির বার্তা। সকালে আকাশে উঠেছে রোদ, করোগি অ্যাথলেটিক পার্কে অনুশীলনও করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে করোগি স্পোর্টস পার্কের ক্রিকেট মাঠ এখনো পুরোপুরি শুকায়নি।

আজকের রোদ দেখে আশাবাদী বাংলাদেশ দলের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। জাপানে আসার পর আজই প্রথম রোদের দেখা পেয়েছেন তারা। মাঠে অনুশীলন করতে পেরে স্বস্তিও মিলেছে রাব্বির কণ্ঠে,‘জাপানে আসার পর আজই প্রথম রোদ দেখলাম। মাঠে অনুশীলনও করেছি। আবহাওয়া এ রকম থাকলে আগামীকাল একটা ভালো খেলার আশা করছি।’

বৃষ্টির কারণে জাপানে এসে সেভাবে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ। অথচ প্রস্তুতি ও ফোকাস ধরে রাখতে নিয়মিত অনুশীলন গুরুত্বপূর্ণ। রাব্বি জানালেন, মাঠের অনুশীলন না হলেও নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছেন তারা। ‘প্র্যাকটিস সেভাবে হয়নি, মানসিকভাবে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। নেট অনুশীলন করেছি, ফুটবল মাঠে খেলেছি।’

বৃষ্টি হলেই বিপদ! সেমিফাইনালেও যদি বৃষ্টির কারণে ম্যাচ কিংবা সুপার ওভার শেষ না হয়, তাহলে শীর্ষ বাছাইয়ে থাকা দল উঠবে ফাইনালে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এই হিসাবে এগিয়ে আছে। ফাইনাল ওয়াশআউট হলেও একই নিয়ম। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল জিতবে স্বর্ণপদক। বলা যায়, ক্রিকেটের বাকি ম্যাচের সবগুলোই পণ্ড হলে ভারতই হবে চ্যাম্পিয়ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});