“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক মাস ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে বাংলাদেশ মহিলা পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মিসেস শাহানা আলম ও সহ-সভাপতি ড. কামরুন্নেছা আজাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। কমিটির কোষাধ্যক্ষ ফারজানা ইয়াসমিন সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতি তুলে ধরেন।
সভায় জানানো হয়, জেলা শাখার বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে নতুন প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে।
কর্মী সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী আন্দোলনকে আরও বেগবান করতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।