বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিগ বাজেটের সব সিনেমা বছরের শেষে মুক্তি পাচ্ছে


অক্টোবর ১, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিনেমাপ্রেমীদের জন্য দারুণ এক ব্যস্ত সময় নিয়ে হাজির হচ্ছে ২০২৬ সালের শেষ প্রান্ত। বছরের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরজুড়ে বিশ্বজুড়ে মুক্তি পাবে হলিউড ও ভারতীয় সিনেমার বেশ কিছু আলোচিত মেগা আয়োজন। অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, টিমোথি শ্যালামে ও রবার্ট ডাউনি জুনিয়রদের পাশাপাশি এই সময়ে পর্দা কাঁপাতে আসছেন রণবীর কাপুর, অজয় দেবগন ও শাহরুখ খানের মতো তারকারা।

কলিন হুভারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই মনস্তাত্ত্বিক থ্রিলারটিতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ডাকোটা জনসন ও জশ হার্টনেট। মাইকেল শোওয়াল্টার পরিচালিত ছবিটিতে অ্যান হ্যাথাওয়ে লেখক ভেরিটি ক্রফোর্ড এবং ডাকোটা জনসন লোয়েন অ্যাশলির চরিত্রে অভিনয় করেছেন।

২. দৃশ্যম: দ্য কনক্লুশন | ১ অক্টোবর

অজয় দেবগন আবারও ফিরছেন তার জনপ্রিয় চরিত্র বিজয় সালগাঁওকরের ভূমিকায়। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির এই সিনেমাটিতে প্রকাশ রাজসহ আগের কিস্তির বেশ কয়েকজন অভিনেতা থাকছেন। বিজয় সালগাঁওকরকে কেন্দ্র করে এগোনো এই ছবির মাধ্যমে সমাপ্তির দিকে পৌঁছাবে ফ্র্যাঞ্চাইজিটির গল্প।

৩. দ্য সোশ্যাল রেকনিং | ৯ অক্টোবর

৪. স্ট্রিট ফাইটার | ১৬ অক্টোবর

জনপ্রিয় ভিডিও গেম ‘স্ট্রিট ফাইটার’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিনেমায় রিউ চরিত্রে অ্যান্ড্রু কোজি এবং কেন চরিত্রে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও। এ ছাড়া চুন-লি চরিত্রে কালিনা লিয়াং এবং ব্লাঙ্কার ভূমিকায় দেখা যাবে জেসন মোমোয়াকে। ১৯৯৩ সালের পটভূমিতে তৈরি এই গল্পে চুন-লির ডাকে ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্টে অংশ নেয় রিউ ও কেন, এরপর তারা জড়িয়ে পড়ে এক বিশাল ষড়যন্ত্রে।

৫. ক্লেফেস | ২৩ অক্টোবর

ডিসির জনপ্রিয় চরিত্র ক্লেফেসকে নিয়ে আসছে নতুন এই সিনেমা। ব্যাটম্যানের জগতের আকৃতি বদলাতে সক্ষম এই ভিলেনকে এবার দেখা যাবে নিজের ছবির মূল চরিত্রে। ওয়ার্নার ব্রাদার্সের সূচি অনুযায়ী ২৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে ছবিটির।

৬. রামায়ণ: পার্ট ওয়ান | ৬ নভেম্বর

নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ভারতীয় সিনেমার অন্যতম বড় একটি আয়োজন। রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সানি দেওল। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন এ আর রহমান ও হ্যান্স জিমার।

৭. দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিয়াপিং | ২০ নভেম্বর

জনপ্রিয় ‘হাঙ্গার গেমস’ সিরিজের ষষ্ঠ এই সিনেমাটি দর্শকদের নিয়ে যাবে ক্যাটনিস এভারডিনের গল্পের ২৪ বছর আগের সময়ে। ৫০তম হাঙ্গার গেমস এবং দ্বিতীয় কোয়ার্টার কুয়েলের ঘটনা দিয়ে শুরু হবে এই পর্ব, যেখানে উঠে আসবে তরুণ হেমিচ অ্যাবারনেথির গল্প। ছবিটি মুক্তি পাবে ২০ নভেম্বর।

৮. অ্যাভেঞ্জার্স: ডুমসডে | ১৮ ডিসেম্বর

মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজি আবারও বড় পর্দায় ফিরছে। রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, পেড্রো প্যাসকেল, ভেনেসা কারবি, অ্যান্থনি ম্যাকি ও ফ্লোরেন্স পিউ অভিনীত এই ছবিতে ভিভিক্টর ভন ডুম বা ডক্টর ডুম চরিত্রে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});