বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টঙ্গীতে তুরাগে নিখোঁজ দুই শিশু, ২০ ঘণ্টা ধরে চলছে উদ্ধার অভিযান


অক্টোবর ১, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ইমন ও রিফাত নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পাঁচ শিশু তুরাগ নদে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে ইমন ও রিফাত ডুবে যেতে থাকে। এ সময় সঙ্গে থাকা অপর তিন শিশু ভয় পেয়ে নদ থেকে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নদে তল্লাশি চালানো হলেও তাদের সন্ধান মেলেনি। নদে স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে তাদের স্বজনরা নদপাড়ে অপেক্ষা করছেন। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পরও সন্ধান না পাওয়ায় স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ শিশুদের স্বজনরা বলেন, বুধবার বিকেলে তারা নদে সাঁতার কাটতে গিয়েছিল। পরে অন্য শিশুরা এসে ইমন ও রিফাত নদে ডুবে যাওয়ার কথা জানায়। এরপর থেকেই তারা নদপাড়ে অপেক্ষা করছেন। দ্রুত তাদের সন্ধান পাওয়ার আশায় স্বজনরা ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতার দিকে তাকিয়ে আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তুরাগ নদে ওই এলাকায় স্রোত রয়েছে। শিশুদের নদে নামা ঝুঁকিপূর্ণ হলেও অনেক সময় তারা দলবেঁধে সাঁতার কাটতে নামে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের সঙ্গে সহযোগিতা করছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘আমরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। এখনো শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদে স্রোত থাকায় তাদের সন্ধান পেতে সমস্যা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});