বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে ১০ ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার


অক্টোবর ১, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে ১০টি ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি আব্দুল মালেক ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাগড়ি এলাকার মো. বাবলু মৃধার ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মালেক ফরাজী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ফুলহার গ্রামের নূর মোহাম্মদ ফরাজীর ছেলে।

পুলিশ জানায়, আব্দুল মালেক ফরাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে রাজাপুর থানায় নেওয়া হয়। পরে পুরোনো মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আব্দুল মালেক ফরাজীকে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});