শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভারত-অস্ট্রেলিয়া-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা


অক্টোবর ২, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী আসরের ‘গ্রুপ এ’-তে একসঙ্গে পড়েছে ২০২৩ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। একই গ্রুপে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে এবং একটি কোয়ালিফায়ার দল। খবর এনডিটিভির।

আইসিসির ঘোষিত প্রাথমিক গ্রুপ গ্রুপ এ: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। গ্রুপ বি: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’।

২০২৭ বিশ্বকাপে মোট ১৪টি দল লড়াই করবে। এর মধ্যে ১০টি দল সরাসরি খেলবে এবং বাকি ৪টি দলকে আসতে হবে বাছাইপর্ব পার হয়ে। সহ-আয়োজক হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তবে পূর্ণ সদস্য না হওয়ায় তৃতীয় সহ-আয়োজক নামিবিয়াকে খেলতে হবে বাছাইপর্ব।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে- ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। তবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারও সরাসরি বিশ্বকাপে জায়গা পাচ্ছে না।

ক্যারিবীয় দলটি বর্তমানে সরাসরি বিশ্বকাপের জন্য নির্ধারিত আটটি স্পটের বাইরে রয়েছে। তাই তাদের সঙ্গে আয়ারল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের শীর্ষ চার দল বাছাইপর্বে খেলবে। ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত বাছাইপর্বের খেলাগুলো মাঠে গড়াবে।

এদিকে, ১৪ দলের বর্ধিত বিশ্বকাপের জন্য নতুন তিন ধাপের ফরম্যাট চালু করেছে আইসিসি। প্রথম ধাপে হবে ‘সুপার সিরিজ’। ১৪ দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা তিন দল একে অপরের বিপক্ষে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। সেখান থেকে শীর্ষ দলটি পরের ধাপে যাবে।

দ্বিতীয় ধাপে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ ৩টি দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে সেরা দলটি নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’। সুপার ৭ পর্বে হবে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।

সেমিফাইনালে প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা দলের। সেমিফাইনালের জয়ী দুই দল খেলবে বিশ্বকাপের ফাইনালে। সেখানেই নির্ধারিত হবে ২০২৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});