শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রান্নাঘরের আগুনে পুড়ল পাঁচ ঘর, ছাই সেঁজতির পড়াশোনার স্বপ্ন


অক্টোবর ২, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে পাঁচটি বসতঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। আগুনে সেঁজতি আক্তার নামে এক কলেজছাত্রীর বই-খাতা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রীও পুড়ে যায়।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বেলা ১১টার দিকে কালীবাড়ি এলাকার একটি রান্নাঘরে রান্না করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা ও ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। পাশের নদী থেকে পানি এনে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আসার আগেই তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে পাপেল, সায়েবালী, সেলিনা, পারভীন ও সুরহাব আলীর পাঁচটি বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। সুরহাব আলীর মেয়ে সেঁজতি আক্তার স্থানীয় গয়েশপুর কলেজের শিক্ষার্থী। আগুনে তাঁর কলেজের বই-খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ায় পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

সেঁজতি আক্তার বলেন, ‘আগুনে আমার বই-খাতা, কাগজপত্রসহ পড়াশোনার প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। এখন নতুন করে বই-খাতা জোগাড় করা নিয়ে চিন্তায় আছি।’ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাঁদের ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে। তাঁরা সরকারি ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইসলাম উদ্দিন বলেন, রান্নাঘরে পাতা দিয়ে রান্না করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাঁচটি বসতঘরের মালামাল পুড়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});