রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসির ‘লাস্ট ড্যান্স’ কবে-কখন-কোথায়


অক্টোবর ৪, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ফুটবলকে ইতোমধ্যেই বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর আলবিসেলেস্তেদের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলবেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা। আর্জেন্টিনার হয়ে এটাই লিও’র সবশেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

এর আগে, মেসির বিদায়ী ম্যাচের সময় চূড়ান্ত হয়েছে। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আন্তর্জাতিক বিরতির তিনটি প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। যার মধ্যে ইতোমধ্যেই হয়ে গেছে দুটি। এর মধ্যে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারিত হয়েছে বেনিনের বিপক্ষে ম্যাচটি।

এএফএ’র সূচি অনুযায়ী, ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মনুমেন্টালে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। ২০২৬ বিশ্বকাপের পর এটা হবে আর্জেন্টিনার তৃতীয় এবং জাতীয় দলের জার্সিতে লিওর ক্যারিয়ারের শেষ ম্যাচ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});