মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিরাজগঞ্জে বেপরোয়া ইজিবাইক ও অটোরিকশা যানজটে অতিষ্ঠ নাগরিক জীবন


অক্টোবর ৬, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ শহরে দিন দিন বেড়েই চলেছে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা। এসব যানবাহনের বড় এক অংশই লাইসেন্স ও অনুমোদনহীন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের।

সিরাজগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, শহরে প্রায় ৫ হাজার অটোরিকশা চলাচলের অনুমোদন রয়েছে। তবে বর্তমানে শহর ও আশপাশের এলাকায় প্রায় ১০ হাজারের বেশি অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে। অনুমোদিত সংখ্যার দ্বিগুণ যানবাহন সড়কে চলাচল করায় স্বাভাবিক যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে অগণিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে যানবাহনের চাপ বেড়ে বিভিন্ন মোড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অটোরিকশাগুলো প্রায়ই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় পেছনের যানবাহনগুলো আটকে পড়ে।

শহরের বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকদের উল্টো পথে চলাচল, যত্রতত্র পার্কিং এবং যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করানোর দৃশ্য চোখে পড়ে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। পথচারীদের অভিযোগ, এসব তদারকিতে নিয়মিত অভিযান ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় চালকেরা অনেকেই কোনো নিয়ম মানছেন না।

শহরের বাসিন্দা আব্দুর রহমান বলেন, “যানজটের কারণে প্রতিদিনই আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অফিস ও স্কুলের সময় রাস্তায় চলাচল করা খুবই কঠিন হয়ে পড়ে।”

আরেক বাসিন্দা আবু সাঈদ বলেন, “অনেক অটোরিকশার কোনো অনুমোদন নেই। তারা যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় যানজট তৈরি হয়। রাস্তা পার হওয়াই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

সংশ্লিষ্টদের মতে, শুধু পৌরসভার অনুমোদিত অটোরিকশা দিয়ে শহরের যানবাহন চলাচল কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বাইরের এলাকা থেকে অটোরিকশা ও মিশ্র যানবাহন শহরে প্রবেশ করায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ফলে অনুমোদিত যানবাহনের পাশাপাশি অননুমোদিত যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করা এখন জরুরি হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পৌরসভা থেকে ৫ হাজার অটোরিকশা চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বাইরের এলাকা থেকে অটোরিকশা ও মিশ্র যানবাহন প্রবেশ করায় যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক হয়েছে। পর্যায়ক্রমে অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সচেতন মহলের মতে, শুধু প্রতিশ্রুতি নয়—নিয়মিত অভিযান, অননুমোদিত অটোরিকশা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামার ব্যবস্থা এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। তা না হলে দিন দিন বাড়তে থাকা অটোরিকশার চাপে সিরাজগঞ্জ শহরের যানজট ও নাগরিক দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});