সোমবার রাতে কাফরুলের এসপি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।
গ্রেপ্তারকৃত ফরিদ উদ্দিন তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারে। বর্তমানে তিনি রাজধানীর কাফরুলের এসপি পাড়ার একটি বাসায় বসবাস করছিলেন।
ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা বিভাগের একটি দল কাফরুল এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।