মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মদনে কৃষকদের তৃষ্ণা মেটাতে হাওরে টিউবওয়েল স্থাপন


অক্টোবর ৬, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার মদন উপজেলার হাওরাঞ্চলে কৃষকদের বিশুদ্ধ পানির সংকট দূর করতে মাওলানা সাইফুল ইসলাম নিজ উদ্যোগে একটি টিউবওয়েল স্থাপন করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার তিয়শ্রী ও বৈঠাখালি হাওরের মধ্যবর্তী স্থানে টিউবওয়েলটি স্থাপন করা হয়। হাওরে বোরোসহ বিভিন্ন ফসলের চাষাবাদ ও পরিচর্যার কাজে নিয়োজিত কৃষকদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজক।

টিউবওয়েল স্থাপনকালে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিজাম শেখ, হাদিস উদ্দিন, মুফতি নোমান, হাফেজ মহিবুল্লাহ, মাওলানা আসাদসহ এলাকার কৃষকরা।

মাওলানা সাইফুল ইসলাম বলেন, তিয়শ্রী ইউনিয়নটি হাওরবেষ্টিত একটি এলাকা। কৃষকরা প্রচণ্ড রোদে দীর্ঘ সময় হাওরে কাজ করে ফসল ফলান। কিন্তু হাওরের মধ্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় তৃষ্ণার্ত অবস্থায় তাদের অনেক কষ্ট করতে হয়। কৃষকদের এই দুর্ভোগের কথা বিবেচনা করেই নিজ উদ্যোগে টিউবওয়েলটি স্থাপন করেছি।

তিনি আরও বলেন, কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে আরও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। টিউবওয়েল স্থাপনের ফলে হাওরে কাজ করতে আসা কৃষকদের বিশুদ্ধ পানির সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});