বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রাজশাহীর যেসব এলাকায়


অক্টোবর ৮, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের পক্ষ থেকে বুধবার (৭ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৩ ঘণ্টা ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা, সাহাপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটিসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে নেসকো।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});