শনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জনতার আদালতে বাবু হ*ত্যার বিচার করা হবে


অক্টোবর ১০, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনতার আদালতে বাবুর খুনিদের বিচার করা হবে। বাবুর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

শনিবার(১০ অক্টোবর) বিকেলে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। হুইপ দুলু বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর মতো জনপ্রিয় নেতৃত্বকে হারাতে হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল বাবু হত্যা। তারা শুধু প্রকাশ্য দিবালোকে বাবুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, খুনিদের বিচার বাধাগ্রস্ত করতে যা যা করা দরকার তার সবই করেছে।

তিনি বলেন, ১৬ বছরেও বাবু হত্যা মামলার বিচার হয়নি। উল্টো শেখ হাসিনা বাবুর খুনিদের বিনা ভোটে মেয়র বানিয়ে, চেয়ারম্যান বানিয়ে পুরস্কৃত করেছে। শুধু বাবু নয়, বিএনপিকে দুর্বল করতে এমন অসংখ্য নেতাকর্মীকে তারা খুন করেছে, গুম করেছে। এতদিন তারা ক্ষমতার বলে বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু এখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায়, কিন্তু আজ এই জনতার মহাসমাবেশে বলে গেলাম, এ সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে বাবু খুনিদের বিচার করা হবে ইনশাল্লাহ।

বনপাড়া বাজারে শহীদ বাবু চত্বরে জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুল আজিজ। স্মরণসভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাসিম উদ্দিন নাসিম ,সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট শরীফুল হক, অধ্যক্ষ আশরাফ আলী প্রমুখ।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});