সোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লোহাগড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত


অক্টোবর ১২, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একসময় তারাই দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুদের দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলে বিশ্ব প্রতিযোগিতায় অংশ নেওয়ার উপযোগী হতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করা জরুরি। শিশুবিয়ে বন্ধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। কন্যাশিশুর জন্য বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});