নাটোরের লালপুরে অবৈধভাবে জমির মাটি কেটে ট্রাক্টরে পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কেশববাড়ীয়া গ্রামে মো. আজিজুল ইসলামের বসতবাড়ির পেছনের ভিটাজমিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লালপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন কেশববাড়ীয়া গ্রামের রিয়াজুল ইসলাম (২১), বড়শেরপাড়া গ্রামের রিফাত চৌধুরী রাজু (২২) এবং আকবরপুর গ্রামের রুবেল হোসেন বাবু (৩০)। তারা সবাই লালপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, জমি থেকে মাটি কেটে ট্রাক্টরে পরিবহনের সময় ওই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় লালপুর থানায় ১৮ নম্বর মামলা করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটক তিনজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.