ভোলার বোরহানউদ্দিনে সেবা দিতে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশের পর সাচড়া ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমানকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র কমিশনার (রাজস্ব) মো. মেহেদী হাসানের স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন।
এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
অভিযোগকারী সবুজ মুসলমান বলেন, তাকে সাচড়া ইউনিয়ন থেকে প্রত্যাহার করায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। তবে ঘুষ নেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.