শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় তিন শতাধিক হতদরিদ্র ও অসহায় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মদন কোর্ট বিল্ডিং এলাকায় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. এনামুল হকের উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা মো. এনামুল হক বলেন, "সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "আমি ভবিষ্যতে মদন পৌরসভার মেয়র নির্বাচিত হলে ধর্ম-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে যাব। আমার সম্মানী ভাতার সম্পূর্ণ অর্থ মানুষের কল্যাণে ব্যয় করব।
এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.