বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মন্ত্রীর হুঁশিয়ারির পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার


অক্টোবর ১৪, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির ঘণ্টাখানেকের মধ্যে সারা দেশে দুদিন এলপিজির দোকান বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এরপর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি মো. সেলিম খান বলেন, বিকাল ৩টার দিকে বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সেখানে আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় গণশুনানি আয়োজন করে ব্যবসায়ীদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি।

গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ীরা বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে কমিশন বৃদ্ধি, কোম্পানির ইচ্ছামতো দাম পরিবর্তন বন্ধসহ সাত দফা দাবি জানায় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

এর আগে, এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সরকার। সকালে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});