বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাঁথিয়ায় ১৩৪ বস্তা সার উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা


অক্টোবর ১৪, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহীম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ এই অভিযান পরিচালনা করেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও অনুমোদন ছাড়াই সার মজুত রাখার অপরাধে ‘সার ব্যবস্থাপনা আইন ২০০৬’ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ জানান, আদনান মেহেরাজ ট্রেডার্সে অভিযান পরিচালনা করে অননুমোদিতভাবে সার মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানটিকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয় এবং উদ্ধারকৃত ১৩৪ বস্তা সার স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসলাম উদ্দিন জানান, কামরুল নামে এক ব্যবসায়ীর দোকান ও গোডাউন থেকে ১৩৪ বস্তা সার জব্দ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সারগুলো ন্যায্য মূল্যে স্থানীয় কৃষকদের নিকট বিক্রি করে দেওয়ার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন।

অভিযান পরিচালনাকালে সাঁথিয়া থানা পুলিশের সদস্য এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইভি সুলতানা উপস্থিত ছিলেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});