পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭টি পূজামণ্ডপে নগদ অর্থ ও দরিদ্র মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা এবং ৩০০টি শাড়ি দেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের নিজ বাসভবনে পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব সহায়তা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, এবার কলাপাড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। গতবারের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে, যা সব ধর্মের মানুষের সহাবস্থানের প্রতিফলন।
তিনি আরও বলেন, দুর্গাপূজার আনন্দ আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে উপজেলার ১৭ মন্দিরে নগদ অর্থ ও দরিদ্র মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.