সিরাজগঞ্জের কাজীপুরে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করার ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি হাওলদার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের রাম প্রসাদ হালদার (৩০) এবং তাঁর মেয়ে কিরণমালা (১৩)।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাম প্রসাদ হালদার ও তাঁর মেয়ে কিরণমালা তরলজাতীয় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে কিরণমালার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তাঁর বাবা রাম প্রসাদ হালদারও মারা যান। পারিবারিক কলহের কারণে তাঁরা কীটনাশক পান করেছেন বলে জানা গেছে।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার সকালে এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.