মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জনগণের ভোট ছাড়া সিল মেরে চেয়ারম্যান হওয়ার দিন শেষ: ফখরুল ইসলাম


অক্টোবর ২০, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

জনগণের ভোট ছাড়া কারচুপির মাধ্যমে চেয়ারম্যান হওয়ার সুযোগ আর নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেছেন, রাজনীতি হতে হবে জনগণের কল্যাণে, অর্থ উপার্জন বা ব্যক্তিগত সম্পদ গড়ার জন্য নয়। কেউ রাজনীতি করে বড়লোক হতে চাইলে তার অন্য পেশায় যাওয়া উচিত।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, রাজনীতিবিদেরা জনগণের জন্য কাজ করতে গিয়ে অনেক সময় নিজের পরিবার ও আত্মীয়স্বজনকে বঞ্চিত করেন। যারা ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দিতে এবং জনগণের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান হতে চান, তাদের এ বিষয়টি মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে সিল মেরে চেয়ারম্যান হওয়ার সুযোগ ছিল, এখন আর সেই পরিস্থিতি নেই। জনগণ ভোট না দিলে সিল মেরে চেয়ারম্যান হওয়ার দিন শেষ।

তিনি আরও বলেন, কারও শারীরিক শক্তি থাকলেই অস্ত্রের মহড়া দিয়ে ভোটকেন্দ্র দখল করে নেওয়ার সুযোগ নেই। রাজনীতির উদ্দেশ্য হতে হবে জনগণের সেবা নিশ্চিত করা, ব্যক্তিগতভাবে অর্থ-সম্পদের মালিক হওয়া নয়।

বিএনপির নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট ঘোষণা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করতে করতেই বিএনপির ১৭ বছর কেটে গেছে। দীর্ঘ আন্দোলনের পর গত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রচেষ্টা সফল হয়েছে। ওই নির্বাচনে বিএনপি ২১৪টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। আগামীতে বিএনপি সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুল্যাহ আল ফারুকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল অংশ নেয়। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী অন্যান্য প্রার্থীরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});