Dhakainfo24
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কাজীপুরে সরকারি বীজ বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তা ও ব্যবসায়ীকে অর্থদণ্ড

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৪, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত পাট বীজ খোলা বাজারে বিক্রির সময় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও একজন ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন নিশ্চিতপুর ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও তেকানি ইউনিয়নের চরবুরুঙ্গী গ্রামের শামসুল হকের ছেলে আব্দুস সালাম এবং ওই পাট বীজের ক্রেতা চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের গফুর আলীর ছেলে ব্যবসায়ী মো. গোলাই।

স্থানীয়রা জানান, শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ২৩০ প্যাকেট সরকারি তোষা পাট বীজ রিকশাভ্যানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম ও বীজের ক্রেতা মো. গোলাইকে সন্দেহবশত আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করলে তাদের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালামকে ৫০ হাজার এবং পাট বীজের ক্রেতা মো. গোলাইকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিক অর্থ প্রদান করায় মুচলেকা রেখে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে তাদের অবমুক্তি দেওয়া হয়েছে।

কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, চলতি বছরে এখনো পাট অধিদপ্তরের সরকারি পাট বীজ উপজেলায় আসেনি। যতদূর জানতে পেরেছি উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বিগত বছরের এসব বীজ বিক্রি করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে. এম মনজুরে মাওলা বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ১০ম গ্রেডের হওয়ায় বিধি অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিষয়টি পিএসসি-সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।