Dhakainfo24
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৪, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরের ঈদের বকশিস্ দেওয়ার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এক যুবককে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পুলিশ অভিযান চালিয়ে রংপুর থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন । হত্যা মামলা দায়েরের পর তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গত ২০ মার্চ চাঁদরাতে পৌনে ৮টার দিকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ সালামি দিচ্ছে বলে সড়াতৈল গ্রামের আজাদ ম-লের ছেলে সোহেল রানাকে সিএনজি চালিত অটোরিকশায় একদল দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়।

পরে শনিবার ঈদের দিন দুপুরে একই ইউনিয়নের মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে সোহেল রানার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে ওই ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তিনি পলাতক ছিলেন।

শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রংপুর থেকে তাকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।