Dhakainfo24
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ছেংগারচর জনতা ব্যাংক শাখার বিদায়ী ও নবাগত ব্যবস্থাপকে সংবর্ধনা প্রদান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৪, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

জনতা ব্যাংক পিএলসি লিমিটেড চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর শাখার সম্মানিত গ্রাাহক ও কর্মকর্তাদের পক্ষ থেকে ব্যবস্থাপক (জনতা ব্যাংকের ব্যবস্থাপক, এসপিও) মহিউদ্দিন পলাশকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপক মনির আহাম্মেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় জনতা ব্যাংকের শাখা কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাককে বরণ প্রদান করা হয় । বিদায় ও বরণ অনুষ্ঠান ছিল বেদনার আবেগের তেমনি ছিল আনন্দের। অনুষ্ঠানটি কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম প্রধানের সভাপতিত্বে ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রাজিয়া সুলতানার পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি জনতা ব্যাংকের ব্যবস্থাপক এসপিও মহিউদ্দিন পলাশ, নবাগত জনতা ব্যাংক ছেংগারচর শাখার ব্যবস্থাপক মনির আহাম্মেদ, সৌনালী ব্যাংক পিএলসি ছেংগারচর বাজার শাখা ব্যবস্থাপক সুমন দাস,জনতা ব্যাংক মোহনপুর শাখার ব্যবস্থাপক মনির আহমেদ, কালিপুর শাখার ম্যানাজার মোঃ শরীফ উল্লাহ, ছেংগারচর বাজার কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইদ হোসেন, গ্রাহক সাংবাদিক মাহবুব আলম লাভলু, মোঃ কামাল হোসেন খান, গ্রাহক ও ব্যংক ভবনের মালিক মোঃ রাসেল দর্জি, গ্রাহ বিশিষ্ট ব্যবসায়ী লোকমান আহমেদ,মনজুর আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় গ্রাহক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজী, কুলসুম আক্তার সুমনা, হাজ¦ী বিল্লাল হোসেন সরকার,নাজির আহমেদসহ পিএলসি জনতা ব্যাংক ছেংগারচর শাখার কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জনতা ব্যাংক মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার শাখার থেকে বিদায়ী ব্যাংক কর্মকর্তা (জনতা ব্যাংকের ব্যবস্থাপক, এসপিও) মহিউদ্দিন পলাশকে বদলী জনিত কারণে ক্রেস,উপহার ও ফুলেল শুভেচ্ছা এবং নবাগত ব্যবস্থাপক মনির আহাম্মেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুরুর বক্তব্যে জনতা ব্যাংক ছেংগারচর শাখার কর্মকর্তা-কর্মচারীরা, গ্রাহক, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনতা ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপক, এসপিও) মহিউদ্দিন পলাশারের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দক্ষ নেতৃত্ব ও আন্তরিকতার মাধ্যমে ছেংগারচর শাখা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গ্রাহকসেবায় তিনি ছিলেন অগ্রগামী, অত্যান্ত আন্তরিকতা, ভালেঅ ব্যবহারের মাধ্যমে সাধারণ গ্রাহকদের সেবা দিয়ে ভালোবাসার মনের মনি কোঠায় স্থান করে নিয়েছেন। সেবার দিগ দিয়ে তিনি ছিলেন অতুলনীয়। যার কোনো তুলনা করে শেষ করা যাবে না। তিনি ছিলেন অমায়িক,ও বিনয়ী। তার কর্মদক্ষতায়, সততা,নিষ্ঠা আর আন্তরিকতা ও কঠোর পরিশ্রমে ছেংগারচর বাজার জনতা ব্যাংক শাখাটি এক অনন্য উচ্চতায় পৌছেছে। যা শাখার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা তার সুস্থ্যতা,দীর্ঘায়ু এবং আরো উত্তোরত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি। সকল গ্রাহক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ তার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিগ তুলে ধরে বক্তব্য প্রাক্কাল্যে সকলে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উপস্থিত গ্রাহকরা মহিউদ্দিন পলাশের সেবামূলক মনোভাবের প্রশংসা করে বলেন, তিনি সবসময় গ্রাহকদের সমস্যার সমাধানে তৎপর ছিলেন।

একই সাথে গ্রাহকরা এবং ব্যবসায়ীরা নবাগত ব্যবস্থাপক মনির আহাম্মেদকে স্বাগত জানিয়ে বিদায়ী শাখা ব্যবস্থাপকের মতো কর্মদক্ষতার ধারবাহিকতা এবং গ্রাহকের সেবার মানের দিকে আন্তরিকতার সহিত কাজ করবেন বলে আশা করেন।
বিদায়ী বক্তব্যে মহিউদ্দিন পলাশ বলেন, ‘এই শাখার সঙ্গে কর্মময় জীবন কাটানো সময় আমার জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ।’ আমি এই শাখার সকল গ্রাহক,ব্যাবসায়ী,সিলি লোন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সার্বিক সহযোগিতা পেয়েছি এজন্য আপনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

মহিউদ্দিন পলাশ বলেন,গ্রাহকরা হলো ব্যাংকের প্রাণ। গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হবে। ব্যাংকের বিনিয়োগ, প্রবাসী আয়, আমানত সংগ্রহহ ও ঋণ পুনরুদ্ধারে সফলতার কথা তুলে ধরার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন সুবিধার কথা গ্রাহকদের সামনে তুলে ধরেন। এই সময় তিনি তার বিদায়ী কর্মস্থল নবাগত শাখা ব্যবস্থাপক,ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের গ্রাহক সেবার মানোন্নয়নের জন্য নানা পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য মোঃ মহিউদ্দিন পলাশ মতলব উত্তর উপজেলার ছেংগারচর শাখা ব্যবস্থাপক থেকে চাঁদপুর সদর জনতা ব্যাংক শাখায় বদলি হয়ে যোগদান করবেন। অপরদিকে মতলব উত্তর উপজেলার মোহনপুরের শাখা ব্যবস্থাপক মনির আহাম্মেদ ছেংগারচর শাখায় যোগদান করেন। এই উপলক্ষে ছেংগারচর শাখার সম্মানিত গ্রাাহক ও কর্মকর্তাদের পক্ষ থেকে ব্যবস্থাপক (জনতা ব্যাংকের ব্যবস্থাপক, এসপিও) মহিউদ্দিন পলাশকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপক মনির আহাম্মেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।