Dhakainfo24
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিশু হাসপাতাল এখন ডা: সালমা’র টেস্ট বাণিজ্য কেন্দ্র

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৬, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসার প্রাণকেন্দ্র আবু মিয়া শিশু হাসপাতালটি এখন ডা: সালমা আক্তার এর ব্যক্তিগত টেস্ট বাণিজ্যের কেন্দ্রে পরিনত হয়েছে । অভিযোগ উঠেছে ডা: সালমা আক্তার তার বাবার প্রতিষ্ঠান ট্রু-প্যাথলজি কে বাঁচাতে অনৈতিক ভাবে এই টেস্ট বাণিজ্যে লিপ্ত। তার এই টেস্ট বানিজ্যের শিকার সেবা প্রত্যাশী অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারগুলো। ডা: সালমা আক্তারের টেস্ট বানিজ্য,অনিয়ম ও দুর্নীতির বিষয়টি এখন ওপেন সিক্রেট।

খোঁজ নিয়ে জানাগেছে, পটুয়াখালীর সাবেক জেলা প্রশাসক ও আবু মিয়া শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সভাপতি অমিতাভ সরকারের সময় মেডিকেল অফিসার হিসেবে শর্তসাপেক্ষে ২০১৫ সালের ২৬ আগস্ট নিয়োগ পান ডা: সালমা আক্তার। পরবর্তীতে নিয়োগের শর্তভঙ্গ এবং টেস্ট বানিজ্যসহ বিভিন্ন অভিযোগ উঠলে ২০২৪ সালের ৬ মে কার্যনির্বাহী কমিটির মিটিংয়ের সিদ্ধান্তে চাকরিচ্যুত হন তিনি। চাকরি হারানোর মাত্র ৬ মাসের মাথায় তৎকালীন হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন কে ম্যানেজ করে একই বছর আবার ১৫ নভেম্বর চাকরিতে পূর্নবহাল হন চাকরিচ্যুত ডা: সালমা । তবে ডা: সালমা আক্তারকে কর্মস্থলে সময় মতো উপস্থিত থাকা,এন্টিবায়োটিক প্রেসক্রাইব না করা,রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট এবং টেস্ট পরীক্ষা- নিরীক্ষার জন্য ক্লিনিক নির্দিষ্ট করে না দেয়ার শর্তে
কমিটি পর্যবেক্ষণ মূলক ২ (দুই) মাসের জন্য চাকরিতে বহাল করলেও পরবর্তী ১৭ মাসে খোঁজ নেননি কেউ। আর এ সুযোগেই বেপারোয়া হয়ে ডা: সালমা আক্তার পূনরায় শুরু করেন টেষ্ট বানিজ্য ও স্বেচ্ছাচারিতা।

ঢাকা প্রতিদিনের অনুসন্ধানে দেখা যায়, ডা: সালমা প্রায় প্রত্যেক রোগীকেই দেন অ-প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা। সেগুলো তার বাবার প্রতিষ্ঠান ট্রু-প্যাথলজিতে করানোর নির্দেশনাও থাকে ।এজন্য ধরিয়ে দেন ট্রু-প্যাথলজির ঠিকানা সম্বলিত ভিজিটিং কার্ড। পরীক্ষা না করলে প্রেসক্রাইব করেন না ওষুধ। এছাড়াও তিনি সময় মত উপস্থিত হন না হাসপাতালে। দুপুর ১২ টার পরে নেন না কোনো রোগীর সিরিয়াল, ৩টা পর্যন্ত তার কর্মস্থলের সময় থাকলেও আগেই বের হয়ে যান তার বাবার প্রতিষ্ঠান ট্রু-প্যাথলজিতে। হাসপাতালে ডিউটি রত অবস্থায় অন কলে চলে যান অপর কর্মস্থল নগর মাতৃসদন চিকিৎসা কেন্দ্রে। ডা: সালমার এই স্বেচ্ছাচারিতায় যেমনি সেবা বঞ্চিত হচ্ছে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুরা, তেমনি ধ্বংসের দ্বারপ্রান্তে পটুয়াখালীর ঐতিহ্যবাহী এই হাসপাতালটি। তথ্য মতে, ২০১৯ সালে হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ১০৭১৮ জন, ২০২০ সালে ৪৯১০ জন, ২০২১ সালে ৭৯২৮ জন,২০২২ সালে ৬৭৭৫ জন,২০২৩ সালে ৬০৯১ জন,২০২৪ সালে রোগীর সংখ্যা নেমে দাড়িয়েছে ৪৬১৬ জনে। এভাবে চলতে থাকলে এক সময়কার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।

সার্বিক বিষয় ডা: সালমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আবু মিয়া শিশু হাসপাতলে আগে যখন এতো সমস্যা ছিল তখন তো আপনারা কেউ আসেননি।জানালা ভাঙ্গা ছিল, বৃষ্টির পানির মধ্যে রোগী দেখেছি তখন তো আপনারা কোনো প্রতিবেদন করতে আসেননি। এখন কেন এসেছেন? আমি ১১ বছর ধরে চাকরি করি আমার কোনো ইনক্রিমেন্ট হয় নাই। এতদিনে না হাসপাতাল প্রশাসন, না আপনারা, কেউ আসেননি। এখন আপনারা এসেছেন।

এ বিষয়ে পটুয়াখালী সিভিল সার্জন ও আবুমিয়া শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব ডা: মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আবু মিয়া শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি জেলা প্রশাসক মহোদয়। এ বিষয়ে আমি তার সাথে
কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বিষয়টি নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ও আবুমিয়া শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী’র কাছে জানতে চাইলে তিনি বলেন,
নির্বাচন,রোজা, ঈদ এই বিষয়গুলোর কারনে অন্য রুটিন ওয়ার্ক গুলো একটু বিলম্বিত হয়ছে।এখন আমি বিষয়টি জানলাম। যে শর্তে ওনার নিয়োগটা বহাল রাখা হয়েছে সে’টি ফুলফিল করেছেন কিনা, না করলে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাধারন মানুষ মনে করেন, ঐতিহ্যবাহী এই শিশু হাসপাতালটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ অঞ্চলের শিশুদের চিকিৎসায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচয় বহন করলেও বর্তমানে ডা: সালমা আক্তারে অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসের দ্বারপ্রান্তে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।