Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নিজের অবস্থান জানান দিতেই মাইক্রোবাসে মহড়া, পদ গেল ছাত্রদল নেতার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) নাটোর জেলা দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানা গেছে| জানা যায়, উপজেলা নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না থাকলেও রবিবার বিকেলে অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে ছাত্রদল নেতা মাসুদ রানা ওই মহড়া দেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। নিজের অবস্থান জানান দিতেই গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে এই মহড়াটি বের হয়। প্রায় ৪০০ নেতা-কর্মী নিয়ে মহড়াটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে ছাত্রদল নেতার অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে মহড়াকে ঘিরে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এরই প্রেক্ষিতে তাকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে অব্যাহতি পাওয়া মাসুদ রানা বলেন- ‘তাকে শুধু সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।’ 




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।