কাপ্তাইয়ে নানা আয়োজনে বিশু উৎসব পালন করা হয়েছে। আজ রবিবার ১২ (এপ্রিল) বিকাল ৪ টায় বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি- রৈস্যাবিলি অঞ্চল কমিটি আয়োজনে সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এবং “সাংস্কৃতির ঐতিহ্য শেখরের টানে “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিষু ১৪৩২ ও বাংলা নববর্ষ ১৪৩৩ ঐতিহ্যবাহী খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়।ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরণজিৎ তনচংগ্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
আয়োজক কমিটি’র সদস্য সচিব রুপময় তনচংগ্যা’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দিলদার হোসেন,কাপ্তাই থানার ওসি (তদন্ত) আমির সোহেল,বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা,সাধারন সম্পাদক রনজিত তনচংগ্যা রাজীব,সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা,প্রবীণ সহকারি প্রধান শিক্ষক বিধু ভূষণ তঞ্চঙ্গা প্রমূখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির অর্থ সম্পাদক তাপস তনচংগ্যা। পরে জ্যাকলিন তনচংগ্যা’র পরিবেশনায় বিভিন্ন শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিচালনা করেন।
এর আগে সকালে কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
