সোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হারিয়ে যাচ্ছে বরগুনার ঐতিহ্যবাহী নীল নৃত্য

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন ধর্মীয় গানের সুরে এলাকার যুবক ও বয়স্করা মিলে রাধা-কৃষ্ণের যুগল রূপে সজ্জিত হয়ে বৈরাগী ও ভোলামহেশ্বর শিবের চ্যালার রূপে নববর্ষের আগমন কে ধারণ করে প্রতিটি বাড়ির আঙিনায় গিয়ে গানের সঙ্গে তালে তালে পা দুলিয়ে নাচে। এই নাচকে হিন্দু সম্প্রদায়ের মানুষ ‘নীল নৃত্য’ হিসেবে আখ্যায়িত করেছেন। ঐতিহ্যের এই নীল নাচ যুগ যুগ ধরে হিন্দু সম্প্রদায়ের মানুষ চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখে আয়োজন করেন। সোমবার (১৩এপ্রিল) পঞ্জিকা মতে হিন্দু সম্প্রদায়ের শেষ চৈত্র বা নববর্ষের আগমন উপলক্ষে বরগুনা সদরের আমতলা পাড়ে এমনই নীল নৃত্যের দেখা মিলেছে।

বরগুনার বাসিন্দারা জানান, একসময় চৈত্রমাসজুড়ে নীল নৃত্য হতো,নানা প্রতিকূলতায় হাজারো বছরের এই নৃত্য আজ হারিয়ে যাচ্ছে।প্রতিটি নীল নাচের দলে ১০-১২ জনের রাধা, কৃষ্ণ, শিব, পার্বতী, নারদসহ সাধু পাগল (ভাংরা) সেজে সকাল থেকে মধ্যরাত অবধি নীল নৃত্য ও গান পরিবেশন করেন। গ্রাম-বাংলার সব মানুষের কাছে দারুণ উপভোগ্য এই নীল নাচ। নীল পূজার জন্য নীল নাচের দল বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল আর নগদ অর্থ সংগ্রহ করে।

নৃত্য পরিচালনার দলনেতা বিধান চন্দ্র রায় বলেন,হিন্দু ধর্মের পৌরাণিক ধর্ম মতে, দেবতা শিব সমুদ্র মন্থনে বিষপান করে নীলকণ্ঠ ধারণ করেছিলেন। আবার বৈদিক হিন্দু ধর্ম মতে, সূর্য অস্ত গেলে চারিধার গাঢ় অন্ধকার হয়ে আসে। গাঢ় অন্ধকার নীল বর্ণের হয়। এখানে বছরের আয়ুষ্কাল শেষ হওয়ার প্রতীকী হলো এই নীল। নববর্ষের প্রথম প্রহরে রাধা-কৃষ্ণের রূপে সজ্জিত যুবকদের পূজা-অর্চনা শেষে প্রতিটি বাড়ির আঙিনায় নেচে-গেয়ে চাল, ডাল সংগ্রহ করে ওই বাড়িতেই রাতে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});