Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল 

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইফাদ সহায়তাপুষ্ট “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীল বৃদ্ধি (প্রভাতি)” শীর্ষক প্রকল্পের আওতায় পাটেশ্বরী বাজার উন্নয়ন কাজ (হাটশেড) নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে তিনি এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এর আগে বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন, ভূমি উপসহকারী কর্মকর্তা রিয়াজুল হক ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাজারে চেহারা পাল্টে যাবে। ক্রেতা বিক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে ব্যবসায়ী সহ স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রকৌশলী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১০৫ জন এলসিএস কর্মীর মাধ্যমে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৩টি হাট শেড, ২শ ৪৬ মিটার রাস্তা, ২শ ৮৪ স্কয়ার মিটার প্ল্যাটফর্ম ও ২টি শৌচাগার নির্মান করা হবে। এছাড়া স্ট্রিট লাইট ৫টি, একটি নলকুপ ও ২ টি গাছের চারা রোপণ করা হবে। এটি বাস্তবায়িত হলে বাজারে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্য সম্মত পরিবেশে বিকিকিনি করতে পারবেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।