ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোদ্ধ জনতা পেট্রোল অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জ ভুঞা ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহা সড়কে সিমেন্টের খুটি ও গাছের গুড়ি ফেলে সড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করে।
বুধবার (১৫ এপ্রিল) ফোয়েল কার্ড ইস্যুর নামে কালক্ষেপন করে ক্রেতা সাধারণকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুতের জরুরি পরিসেবায় নিয়োজিত একজন কর্মী বলেন, আমাদের দিনরাত সাড়া উপজেলায় দৌড়াতে হয়। আমরা পেট্রোল পাইনা। প্রশাসন এদিকে নজর দিচ্ছেনা।
নজরুল ইসলাম নামের এক ব্যবসাযি জানান, শতকরা ৪০ ভাগ মানুষ যারা ব্যবসা চাকুরি ও উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এমন ব্যক্তিরা শর্তের ভেড়া জালে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি বলেন, শর্ত শিথিল করে এই বিপুল জনগোষ্ঠীকেও জ্বালানি দিতে হবে।
ভুঞা ফিলিং স্টেশনের মালিক মঞ্জুরুল হক ভুঞা জানান, পাম্পে ৯ হাজার লিটার পেট্রোল ৩ হাজার লিটার অকটেন ও সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল মজুত আছে। জ্বালানি তেলের কোন সংকট নেই। প্রশাসনিক নির্দেশনা না থাকায় তেল বিক্রি বন্ধ রয়েছে। পাম্প বন্ধ থাকার কারণে বিক্ষোদ্ধ কিছু মানুষ মহা সড়কে অবরোধ সৃষ্টি করে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম ঘটনা স্থল পৌঁছে বিকেল ৪টা থেকে জ্বালানি দেয়া হবে বলে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
এ ব্যাপারে ওসি রবিউল আজম বলেন, প্রশাসনের পক্ষ থেকে ফোয়েল কার্ডের মাধ্যমে বিকেল ৪টায় জ্বালানি দেয়া হবে এই মর্মে শহরে মাইকিং করে দিলে এই সড়ক অবরোধের ঘটনা ঘটতনা।
