Dhakainfo24
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ৩৬৭ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৫, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৩৬৭ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব১১।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুহিত কবীর সেরনিয়াবাত। এরআগে, গতকাল মঙ্গলবার উপজেলার বসুরহাট পৌরসভার ও চরহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজীব ভৌমিক (৩২) উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ছোট যোগী বাড়ির বিকাশ ভৌমিকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি দল উপজেলার বসুরহাট পৌরসভার ও চরহাজারী এলাকায় অভিযান চালায় । অভিযানে ৩৬৭ পিস বিদেশি মদ (মোট ২০৭.৩৭৫ লিটার) জব্দ করা হয়। রাজীব ভৌমিকসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ রেখে খুচরা মূল্যে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।