Dhakainfo24
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৫, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি। তিনি বলেন নিরাপদ খাদ্যের প্রতি এখনো অনেকের অসচেতনতা রয়েছে।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেতের সঞ্চালনায় বিভাগের চলমান কার্যক্রমের উপর বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মির্জা শাহরান হোসাইন।

বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মনোরঞ্জন ধর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান, পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক ডাক্তার মোঃ মতিউর রহমান, এনএসআই বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ খালেকুজ্জামান, ডিআইজি অফিসের পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ সালাহ্উদ্দিন তালুকদার, উপ-পরিচালক স্থানীয় সরকার উম্মে হাবিবা মিরা, মৎস্য অধিদপ্তর বিভাগীয় উপ-পরিচালক রিপন কুমার পাল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহা. নাসির উদ্দিন, ভোক্তা অধিদপ্তর বিভাগীয় উপ-পরিচালক রিনা বেগম, ডেইরি ফারমার্স এসোসিয়েশনের মোঃ মাহবুবুর রহমান, রেস্তোরাঁ মালিক সমিতির আহ্বায়ক ড. সাইদুল ইসলাম প্রমূখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।