Dhakainfo24
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৫, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষবরণ উৎসব ও গণসংগীত বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীনগর উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে উদ্বোধন ঘোষণা করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদুল্লাহ জসিম।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,

কমিনেস্ট পার্টির সভাপতি মো ইসহাক, উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি আমিরুল ইসলাম, শিবপ্রসাদ চক্রবর্তী, রকিব উদ্দিন নয়ন, প্রধান শিক্ষক আজহারুল হক সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।